কুমিল্লার কৃতিসন্তান শফিউদ্দিন শামীমের উদ্যোগে বরুড়ায় ৪হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ’র প্রস্তুতি
মাইনুল হক: করোনা ভাইরাসের কড়াল গ্রাসে সারাপৃথিবী আজ বিপর্যস্ত। বাংলাদেশও এর বাইরে নয়। করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে। তাদের ঝুঁকিটা শুধু স্বাস্থ্যগত নয়, বরং তার চেয়ে অনেক বেশি জীবন ধারণের। তাদের স্বাস্থ্যঝুঁকিটাও অন্যদের থেকে বেশি। তবে করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের এ সুবিধাবঞ্চিত মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎকণ্ঠিত ক্ষুধা নিবারণের জন্য।
‘মানব সেবাই বড় ধর্ম’। পৃথিবীতে মানবসেবায় নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়া মানুষের সংখ্যা এখন বলা যায় হাতেগোনা। অথচ পৃথিবীর সব ধর্মেই মানবসেবার কথা ব্যক্ত করা হয়েছে। সে অনুভূতিকে ধারণ ও লালন করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন।
এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন’র “শফিউদ্দিন শামীম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন” এর অর্থায়নে বরুড়া উপজেলার কর্মহীন ১৫টি ইউনিয়ন, পৌরসভার রিক্সা চালক, অটো-সিএনজি চালক, ভ্যান চালক, খেটে খাওয়া দিনমজুর সহ ৪০০০ পরিবারকে ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে৷
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম’র নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়রের সাথে এ বিষয়টি সমন্বয় ও তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রতি ইউনিয়নে ২০০ পরিবার, বরুড়া পৌরসভায় ৫০০ পরিবার এবং অন্যান্য ৫০০ সহ সর্বমোট ৪০০০ পরিবারেকে ২৫ কেজির এক বস্তা (মিনিকেট) চাউল করে বিতরন করা হবে। অসহায়দের তালিকা ফাউন্ডেশনে পৌছলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক ও সমাজ সেবকদের সহযোগিতার বিতরন করা হবে।
ফাউন্ডেশনের সদস্য সচিব এম. তোফায়েল হোসেন জানান, প্রতিটি ইউনিয়নের রিক্সা চালক, অটো-সিএনজি চালক, ভ্যান চালক, খেটে খাওয়া দিনমজুরি ও অসহায় পরিবারের মাঝে ৫০ লক্ষ টাকার ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











