7516

কুমিল্লায় ইতালি প্রবাসী সজীব মজুমদার ও তোফায়েল আহমেদ’র উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

মাইনুল হক: করোনাভাইরাস সংক্রমণ বিস্তারে আতঙ্কিত দেশবাসী। করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে। তাদের ঝুঁকিটা শুধু স্বাস্থ্যগত নয়, বরং তার চেয়ে অনেক বেশি জীবন ধারণের। তাদের স্বাস্থ্যঝুঁকিটাও অন্যদের থেকে বেশি। তবে করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের এ সুবিধাবঞ্চিত মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎকণ্ঠিত ক্ষুধা নিবারণের জন্য।

‘মানব সেবাই বড় ধর্ম’। পৃথিবীতে মানবসেবায় নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়া মানুষের সংখ্যা এখন বলা যায় হাতেগোনা। অথচ পৃথিবীর সব ধর্মেই মানবসেবার কথা ব্যক্ত করা হয়েছে। সে অনুভূতিকে ধারণ ও লালন করে সাহায্যকারী বন্ধু হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইতালি প্রবাসী সজীব মজুমদার ও তোফায়েল আহমেদ।

ads

তাদের উদ্যোগে কুমিল্লা মহানগরীর কোটবাড়ি ২৪নং ওয়ার্ড ছাত্রলীগ’র যুগ্ন-আহবাহক ফয়সাল আহমেদ, ইন্টারনি ডা: সাকিব মজুমদার, মাহফুজ, ফয়সাল ও রমিজ অসহায়  ৭০ পরিবারের মাঝে তুলে দিলেন খাদ্যদ্রব্য।

ফয়সাল আহমেদ জানান, ইতালি প্রবাসী সজীব মজুমদার ও তোফায়েল আহমেদ’র উদ্যোগে ৭০ পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে চাউল ৩ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি,  রসুন ২৫০ গ্রাম, সাবান এক পিচ, গাভীর দুধ ১ লিটার ও চিকেন বিরিয়ানি এক প্যাকেট তুলে দিয়েছি। আমাদের সকলের পক্ষ থেকে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ইতালি প্রবাসী সজীব মজুমদার ও তোফায়েল আহমেদ, প্রবাসী, সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের আহবান জানিয়েছেন, দেশের এই দূর্যোগে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

ads
ad

পাঠকের মতামত