7192

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের ক্রয় ও বিক্রিয়ের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভরাসার বাজার ও বুড়িচং বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের নেতৃত্বে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিনার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

ads

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি বাজারের ৬জন দোকান মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন বুড়িচং সুত্রে জানা যায় করোনা ভাইরাস আতংকের সুযোগে যেসব অসাধু ব্যবসায়ীরা অহেতুক মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের অধিকার হরন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। করোনা ভাইরাস নিয়ে জনসাধারণ কে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও সচেতন হওয়ার আহ্বান জানান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসনের একাধিক টিম বিভিন্ন বাজার মনিটর করছে। কোথাও অনিয়ম দেখলেই তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

ads
ad

পাঠকের মতামত