বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন বিইউএমএ কুমিল্লা পরিবারের
মাইনুল হক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তে বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন (বিইউএমএ) কুমিল্লা শাখার উপদেষ্টা হাকিম মোহাম্মদ আমিরুল ইসলাম খান, সংগঠনের সহ-সভাপতি হাকিম মোহাম্মদ মোস্তফা কামাল বাচ্চু, সাধারণ সম্পাদক হাকীম মো: আজিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাকীম আবদুস সামাদ, কোষাধ্যক্ষ হাকিম সাইফুর রহমান ভূইয়া মাসুম, কার্যনির্বাহী সদস্য হাকীম কমল চন্দ্র পাল, হাকীম দেবাশীষ শর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্ধ৷
ads









