7097

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ১০ লক্ষ টাকার মাদকদ্রব্যসহ আটক-৩

প্রেস বিজ্ঞপ্তি:  কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮২/১২-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “গোলাবাড়ী” নামক স্থান হতে ২৫ বোতল ফেন্সিডিল (১০,০০০/-) এবং ০১টি সিএনজিসহ (৫,০০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ রিপন মিয়া (৩০), পিতা-মোঃ কবির মিয়া, গ্রাম-সংরাইশ, পোষ্ট-মোগলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর একটি অভিযানে বৌয়ারা বাজার বিওপির টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৪/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “নোয়াপাড়া” নামক স্থান হতে ২০০টি ইয়াবা ট্যাবলেট (৬০,০০০/-), ১০ বোতল ফেন্সিডিল (৪,০০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (২,০০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ মামুনুর রশিদ (৩৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-কমলপুর, পোষ্ট-আনন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে নোয়াপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সীমান্ত পিলার ২১৩৩/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বদরপুর” নামক স্থান হতে ০৫টি ইয়াবা ট্যাবলেটসহ (১,৫০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ আবু তাহের (২০), পিতা-মোঃ খোকন মিয়া, গ্রাম-বদরপুর, পোষ্ট-কালিকাপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ads

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৯৭ বোতল ফেন্সিডিল (৭৮,৮০০/-), ২৭ বোতল মদ (৪০,৫০০/-) এবং ২৪৮টি ইয়াবা ট্যাবলেট (৭৪,৪০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯,৬৯,২০০/- (নয় লক্ষ ঊনসত্তর হাজার দুইশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত