কুমিল্লায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: “মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর পিএএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সোলেহীন ইমন, ক্যাব কুমিল্লার সভাপতি ও বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার, উপপরিচালক স্থানীয় সরকার শওকত ওসমান।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
বক্তব্য রাখেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জামাল আহম্মেদ, ক্যাবের আখলাক হায়দার ও জাহানারা বেগম। এ অনুষ্ঠানে সকল এডিসি, সকল ইউএনও, জেলাপ্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ সকল স্তরের ভোক্তা সাধারণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এবার প্রথমবারের মতো বর্ণাঢ্য ট্রাক-শো এর আয়োজন করা হয়। যেখানে জারি গান ও থিম সং এর মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয় ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়।











