কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এলঅাইসি টিমের অভিযানে শুক্রবার সকাল নয় টায় কুমিল্লা কোতয়ালী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড হতে ট্রাক ড্রাইভার মামুন (২৮) এর কাছ থেকে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ও ট্রাকসহ আটক করে জেলা গোয়েন্দা শাখার এসআই পরিমল,এস অাই নজরুলের নেতৃত্বধীন দল। আটককৃত ট্রাক ও ইয়াবার আনুমানিক মূল্যে ৪০ লক্ষ টাকা।
আটক মাদক কারবারি মামুন নোয়াখালী জেলার মাইজদী উপজেলার পন্ডিতপুর এলাকার মোঃ আজাদ মিয়ার ছেলে ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড থেকে মামুন নামের এক ট্রাক চালক কে আটক করা হয়। এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে।
আটককৃত মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।











