তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত কাকলী আক্তারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা পরিষদ ও গাজী পুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার নগদ ৫০ হাজার টাকা এবং গাজীপুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজের তহবিল থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাতেন ২০ হাজার টাকা আহত ছাত্রী কাকলীর পিতা হান্নান মিয়ার হাতে তুলে দেন।
ads
উল্লেখ্য, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে আসার পথে এ সড়ক দুর্ঘটনার স্বীকার হয়। এ সময় তার দুই পা ভেঙ্গে যায়। বর্তমানে কাকলী ঢাকা কাকরাইল ইসলামি হাসপাতালের ৯২২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
ads






