চিরঘুমে কুমিল্লার সাংবাদিক বাশার খান, দাফন সম্পন্ন
মাইনুল হক: কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি, লাকসাম প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা এম এ বাশার খানের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে নরপাটি জুলকার নাইম মাদ্রাসা প্রাঙ্গনের গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বাদ যোহর লাকসামের নরপাটি জামে মসজিদে বাশার খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন জেলা-উপজেলার বিপুলসংখ্যক সাংবাদিকসহ হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করে৷

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টায় ইন্তেকাল করেন৷

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী মোহনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন৷

মরহুম এম এ বাসার খানের জানাযায় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুগান্তর ব্যুরো চীফ ও লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ছোট ভাই আবুল খায়ের এবং বড় ছেলে সালমান খান এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক,


রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, প্রবীণ সাংবাদিক গোলাম কিবরিয়া, ডাক্তার নুরুল্লাহ রায়হান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ, সাইদুর রহমান সাচ্চু, পরিবারের পক্ষ থেকে আলি আক্কাস, আলহাজ্ব আবুল কালাম আলহাজ্ব ইসমাইল প্রমুখ।










