কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক বাশার খান চলে গেলেন না ফেরার দেশে
মাইনুল হক: কুমিল্লা জেলার অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি, লাকসাম প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা এম এ বাশার খান আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷
মরহুমের জানাজা লাকসামের নরপাটি গ্রামে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ যোহর অনুষ্ঠিত হবে৷
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী মোহনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধূরী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির রিপোর্টার এনামুল হক ফারুক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সা. সম্পাদক সাইফ উদ্দিন রনী, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সময় টেলিভিশনের রিপোর্টার বাহার রায়হান, আমোদের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, নিউজ ২৪ এর রিপোর্টার হুমায়ন কবির জীবন, দৈনিক শিরোনামের ফটো সাংবাদিক সালাউদ্দিন সুমন, দৈনিক নতুন কাগজের ব্যুরো চীফ ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক, ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, আমাদের সময় ডট কমে’র কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হালিম সৈকত, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথিকৃত কুমিল্লার নির্বাহী সম্পাদক সুমন কবির, সকালের সময়ের আনোয়ার হোসেন, বাংলার আলোড়ন পত্রিকার ফটোসাংবাদিক তুহিন আহাম্মেদ, সিএনএন টিভির স্টাফ রিপোর্টার রবিউল বাসার খান সহ কুমিল্লা জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।










