একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর ফলে বিল তিনটি আইনে পরিণত হলো এবং কার্যকর করার অনুমতি পেল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ।
ads
বিল তিনটি হচ্ছে-প্রাণিকল্যাণ বিল-২০১৯, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল-২০১৯ এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯।
বৃহস্পিতবার সংসদ সচিবালয়ের গণসংযোগ থেকে এ তথ্য জানানো হয়।
ads






