সম্পর্ক জোরদারে কাজ করবে ইইউ ও নেটো
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক শক্তিশালী করার জন্য সামনের সপ্তাহগুলোতে কাজ করার ব্যাপারে তিনি নেটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে একমত হয়েছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটো মহাসচিব রুত্তের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভন ডার লিয়েন বলেন, “আমরা আসন্ন নেটো সম্মেলন নিয়ে আলোচনা করেছি। ইউরোপে প্রতিরক্ষা শিল্প উৎপাদন আমরা কিভাবে উন্নত পর্যায়ে নিতে পারি তা নিয়েও আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “আরও বেশি এবং দ্রুত উৎপাদনের জন্য আমাদের আরও বিনিয়োগ করা প্রয়োজন। বিশ্বে নিরাপত্তায় হুমকি বাড়তে থাকায় আমরা ইইউ-নেটো সম্পর্ক শক্তিশালী করতে আগামী সপ্তাহগুলোতে বিনিড়ভাবে কাজ করতে এবং আঙ্কারায় একটি সফল সম্মেলনের প্রস্তুতি নিতে সম্মত হয়েছি।”
নেটো মহাসচিব মার্ক রুত্তেও এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা জানিয়েছেন এবং বলেছেন, শক্তিশালী একটি ইউরোপ মানেই শক্তিশালী নেটো।











