খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার
নিউজ ডেস্ক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয়েছে। দাদির পক্ষে এই গৌরবময় পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বেগম জিয়ার বোন সেলিমা ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের তালিকায় খালেদা জিয়াসহ মোট সাতজন বিশিষ্ট ব্যক্তি মরণোত্তর সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া ব্যক্তিগত শ্রেণিতে ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত, ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ আরও অনেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
লালকুঠি বা নর্থব্রুক হল সম্পর্কে এই তথ্যগুলো জানেন?
প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজসহ পাঁচটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।











