যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও পুরস্কার বিতরণী
নিউজ ডেস্ক: যুক্তিখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাবেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ মিয়া, লালমাই উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার, বেলঘর দক্ষিণ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ ইসমাইল, মফিজুল ইসলাম, সরাই জামাল, আব্দুল মমিন, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোঃ শিবিবর আহমেদ, দাতা সদস্য আবুল কাশেম, নুরুল ইসলাম ও মোস্তফা কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










