9858

আবুল কালাম’ সিআইপি’কে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক: স্টারগোল্ড গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম’ সিআইপি’কে নিয়ে ষড়যন্ত্রমুলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । গতকাল ২১ জুন রোববার দুপুরে কুমিল্লা জেলার সদর উপজেলার ধনুয়াখোলায় এ সংবাদ সম্মেলন করেন আবুল কালামের ভাই খোরশেদ আলম, নুরুল ইসলাম, আবুল বাসার ও জামাল আহমেদ জালাল। এতে উপস্থিত ছিলেন, আলী আহমেদ সুন্দর আলী, ইঞ্জিনিয়র আবুল হাসেম, মনির হোসেন, আ: জলিল, মোসলেম উদ্দিন ও ফারুক মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, কুমিল্লা তথা বাংলাদেশের ঐতিহ্য আর্ন্তজাতিকভাবে প্রতিষ্ঠিত স্টারগোল্ড গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম’ সিআইপি দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। সম্প্রতি করোনার মহামারিতে স্থানীয় কয়েক হাজার পরিবারের মাঝে আবুল কালামের নামে প্রতিষ্ঠিত ’আবুল কালাম ফাউন্ডেশন’ থেকে খাদ্য এবং স্বাস্থ্যসেবা সুরক্ষাসামগ্রী প্রধান করা হয়। এলাকার কয়েক হাজার মানুষের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আবুল কালাম। তাদের পরিবারের কোন সদস্য কোন প্রকার সামাজিক কলোহের সাথে জাড়িন নয় এবং ঐতিহ্যগতভাবে এই সম্ভ্রান্ত পরিবারটি সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাছে।

ads

আরো বলা হয়, আবুল কালাম বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রেমিটেন্সযোদ্ধা। তিনি ২২ বছরের প্রবাসজীবনে ’বাংলাদেশ ব্যাংক-২০১৪ রেমিট্যান্স এওয়ার্ড’ এবং ছয়বার ’সিআইপি’ পদক অর্জন করেছেন। কুমিল্লার গর্ব বাংলাদেশের অন্যতম তরুন এই সিআইপি মধ্যপ্রাচ্যেরও অন্যতম তরুন সফল ব্যবসায়ী। একই সাথে তিনি ’এনআরবি সিআইপি এসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাতা সদস্য, ’বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই’ এর কার্যকরি কমিটির সদস্য, ’কুমিল্লা ওয়েলফেয়ার এসেসিয়েশন দুবাই’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ’আবুল কালাম ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতাসহ দেশ-বিদেশে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্থা-সংগঠনের সাথে সম্পৃক্ত।

সংবাদ সম্মেলনে বলা হয়, আবুল কালামের পরিবার এবং বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখেচলা আর্ন্তজাতিকভাবে প্রতিষ্ঠিত ’স্টারগোল্ড গ্রুপ’ এর সুনাম ও ঐতিহ্য বিনষ্টে একটিচক্র নানাভাবে অপতৎপড়তা চালিয়ে আসছে। এবং স্থানীয় বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব সেকান্দর আলী চেয়ারম্যান, মাহাবুব আলম মানিক’ সিআইপি, আলী আকবর, আলী আশ্রাফ আশু, সফিকুল ইসলাম, মাকসুদল আলম টিটু, সাখাওয়াতসহ স্থানীয় গণ্যমান্য লোকজনের সাথে তাদের ভাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্টে ওই প্রতারকচক্র বিভিন্ন ফেইসবুক আইডি ব্যবহার করে ষড়যন্ত্রমুলক মিথ্যা গুজব রটিয়ে আসছে। একই সাথে আবুল কালামের ভাগিনা কবির হোসেনকে নিয়েও এই চক্রান্তকারীরা নানা ষড়যন্ত্র করছে। অদৃশ্য এই চক্রান্তকারীদের দ্বারা ভাগিনা কবির হোসেন এবং তাদের পরিবারের ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের আসংকা প্রকাশ করেন।

ads

এ ঘটনায় প্রতারকচক্র কর্তৃক সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করা না হলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করবেন এবং আবুল কালামের পরিবারের নিরাপত্ত্বার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা কামনা করছেন।

ad

পাঠকের মতামত