এমপি বাহারের নির্দেশনায় প্যানেল চেয়ারম্যান সহিদের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ড কে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আগামী (১৯ জুন) রাত থেকে চারটি ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হবে৷ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে ৩, ১০, ১২ ও ১৩নং ওয়ার্ড’র রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে লকডাউনের প্রস্তুতিকরণ ও জরুরি মতবিনিময় সভা করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷
এই সময় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্জুর কাদের মণি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ শফিউল আজম রতন, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য তারিক হোসেন বাদলসহ ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷ ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, সোহেল হায়দার, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম ভুলু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিপন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, রিপন তালুকদার ভুট্টু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শামিম আহমেদ, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন কাউছার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত উল্লাহ শিপন, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য কাউছার খন্দকার, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, মোঃ আবুল কালাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মনিরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷









