8958

দেবিদ্বারে আবুল কালাম আজাদ’র উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

দেবিদ্বার প্রতিনিধি: ঢাকা গ্রুপের চেয়াম্যান, কুমিল্লা মডেল কলেজ’র প্রতিতষ্ঠাতা, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের বিশিষ্ট নেতা আবুল কালাম আজাদ উপজেলার হতদরিদ্র ও কর্মহীন ১০হাজার পরিবারের মধ্যে ১০টি কাভার্ডভ্যান যোগে ওই খাদ্য সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রেখেছেন। আজ সকালে উপজেলার নবিয়াবাদ গ্রামে ওই খাদ্য সহায়তার কার্যক্রম শুরু করেন।

ads

এ কার্যক্রমের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তদের জন্য ঢাকা গ্রুপের সৌজন্যে আরও ১০ হাজার পরিবারে ভর্তুকিতে ৫শ টাকায় ২০ কেজি চাল বিতরণের কার্যক্রম এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের পরিবার কলেজের হটলাইন নম্বরে ফোন করে সহায়তা চাইলে তাদের নাম-পরিচয় গোপন রেখে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন।

ads
ad

পাঠকের মতামত