8930

কুমিল্লার কালিরবাজারে বাড়ি-ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের রায়চোঁ গ্রামে আপন জেঠাতো ভাইয়ের পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর ও প্রাননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইব্রাহিম খলিল। রবিবার দুপুরে নগরীর একটি বাসায় এ সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় স্থানীয় ও জাতীয় গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম বলেন, আমি আমার জীবন হারানোর ভয়ে আছি। যে কোন সময় হয়তো আমাকে খুন করিয়ে ফেলতে পারে আমারই জেঠাতো ভাইয়েরা। বিগত কয়েকবছর ধরেই আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে আমার জেঠাতো ভাই-বোনেরা আমার সঙ্গে সম্পত্তির মালিকানা তাদের বলে বিরোধ করে আসছে।

ads

সম্প্রতি আমার নামে বিভিন্নভাবে প্রবাগান্ডা ছড়াচ্ছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এনিয়ে স্থানীয়ভাবে বিগতদিনে কয়েকবার সালিশ-বৈঠক করে তারা কি স্বত্তে মালিকানা দাবী করে, মালিকানার প্রমান সালিশে উপস্থাপন করতে বললে, তারা সময় নিয়ে প্রমান উপস্থাপন করতে ব্যর্থ হয় এবং সালিশের পর সিদ্ধান্ত মানেনা বলে জানিয়ে দেন। পরবর্তীতে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে হয়রানী করে।

ইব্রাহিম খলিল আরো জানান, বিগত ২০১৭সালে আমি যুগ্ম জেলা জজ ১ম আদালতে ডিকলারেশনের (স্বত্ত ঘোষনা) মামলা করি। যার মামলা নং-১৭৫/১৭ইং। উক্ত মামলা করার পর আমার জেঠাতো ভাই-বোনেরা কোর্টের নোটিশ পেয়ে মামলার জাবাব দাখিল করে। কিন্তু কোর্টে কোনপ্রকার প্রমান আমার বিরুদ্ধে কিংবা জায়গা আমার না এমন কোন দলিল উপস্থাপন করতে পারে নাই। আসামী পক্ষ ওয়ালিউল্লাহ লিটন গং কোর্টের জবাবে ৬৫৬৬ নং দলিল মূলে সম্পত্তির মালিক বলে দাবী করে। পরবর্তীতে আমি আদালতে প্রার্থনা করি ৬৫৬৬নং দলিলের মূল কপি আদালতে উপস্থাপন করা হউক। বিবাদীপক্ষ আদালতে সময়ের পর সময় নিয়েও কালক্ষেপন করে দলিল উপস্থাপন করে নাই।

ads

সম্প্রতি আমার দখলে থাকা জায়গায় সেমিপাকা টিনশেড ঘরের মেরামত করতে গেলে দিনে-দুপুরে তাহারা আমার উপর আক্রমণ করে। আমি তাদের সাথে বিবাদ না করে স্থান ত্যাগ করি এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিকে বিষয়টি জানিয়ে রাখি। পরবর্তীতে ওইদিন রাতেই আমার জেঠাতো বোন জামাই ইউসুফের নেতৃত্বে সেমিপাকা টিনশেড ঘরটিকে কুপিয়ে নষ্ট করে এবং ভাংচুর করে।

এসময়ে আমি শব্দ চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসী বাহিনী আমাকে মারতে উদ্বৃত হলে আমি চিৎকার করি এমন অবস্থায় এলাকার লোকজন জড়ো হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে যায় আমার নালিশী ভূমিতে কোন প্রকার কাজ বা ঘর মেরামত করতে আসলে আমাকে জানে মেরে ফেলবে।

মূলত আমার বিবাদী পক্ষ জেঠাতো ভাইয়েরা স্বাধীনতা বিরোধী মতের লোক। আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক এবং আমার পুরো পরিবার আওয়ামী ঘরানার লোক। আমার পৈত্রিক সম্পদ থেকে আমাকে বেদখল করে এবং আমাকে স্থানীয়ভাবে হেয় প্রতিপন্ন করে আমার সামাজিক মযার্দা ক্ষুন্ন করার জন্য মূলত তার এই পায়চারা চালাচ্ছে।
গত ৪ মে (সোমবার) আমার সেমিপাকা ঘরটি ভাঙ্গচুর করার পর আমি কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছি যেটি এখন তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে আমার নামে ফেইসবুকে বিভিন্ন ছবি ও ভিডিও দিয়ে বিভিন্ন আইডি থেকে তাদের লোকজন দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যার জন্যে আমি কোতয়ালী মডেল থানায় আরেকটি সাধারণ ডায়েরী করেছি। কিন্তু আমি শঙ্কায় আছি আমার জীবন নিয়ে, আমার তিনটা মেয়ে আছে। আমার পুরো পরিবার আজ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি কুমিল্লা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে পরিবার ও জীবনের নিরপত্তা চেয়ে সহযোগীতার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

ad

পাঠকের মতামত