8172

তিতাসে আলমগীরের অর্থায়নে ইফতার সামগ্রী ও অর্থ বিতরণ

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে ৫নং কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল ২০২০ খ্রি. সকাল ১০ টায় তার নিজ গ্রাম মাছিমপুর ৩ নং ওয়ার্ডের গরীব ও অসহায় কর্মহীন লোকজনের মধ্যে এই সহায়তা তুলে দেন।

ads

এ সময় উপস্থিত ছিলেন মাছিমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাসান বশির, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর প্রাক্তণ শিক্ষক মোঃ কবির আহমেদ মাষ্টার, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, সাংবাদিক হালিম সৈকত, তিতাস উপজেলা বিএনপির সদস্য মোঃ গিয়াস উদ্দিন, মিজান সরকার, অরুণ দাস, ৩ নং ওয়ার্ড আ’লীগের সহ সভাপতি আঃ বাতেন, বিএনপি নেতা আলাউদ্দিন, নারায়ন চন্দ্র শীল প্রমুখ।

শুরুতেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিমপাড়া বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবু জাফর সালেহ।

ads

যারা মুসলিম তাদেরকে ইফতার সামগ্রী এবং হিন্দুদের নগদ অর্থ তুলে দেয়া হয়।

বিষয়টি নিয়ে আলমগীর হোসেন বলেন, ভাই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তবুও আমার সীমিত সাধ্যের মধ্যেই যতটুকু পেরেছি দিয়েছি। মন চায় অনেক কিছুই কিন্তু পারি না। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু করার।

ad

পাঠকের মতামত