বরুড়ার সৌদি প্রবাসী খলিলুর রহমানের অর্থায়ানে ত্রাণ বিতরণ
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় সৌদিআরব প্রবাসী বাংলাদেশ আওয়ামী লীগ আল-জুবাইল শাখার সহ সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যান ও ত্রান বিষয়ক সম্পাদক, উপজেলার ২নং ভবানী পুর ইউনিয়নের খটকপুর গ্রামের মরহুম আহাম আলীর পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান সারা বিশ্বের ন্যায় মাতৃভূমি বাংলাদেশে করোনা সংক্রামন ছড়িয়ে পরায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা সারাদেশ লকডাউন ঘোষনা করায় দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও হত দরিদ্র পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পরায় তাঁর প্রিয় নেতা বরুড়া (৮) সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল) – এর পক্ষে ২ নং ভবানীপুর ইউনিয়নে গত ২১ ও অদ্য ২২ এপ্রিল দুইদিন ব্যাপী চলছে নিজস্ব অর্থায়নে ১২৪০ জনের মধ্যে ১২ কেজি করে ত্রান সামগ্রী বিতরন।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রফেসর সোলাইমান মজুমদার, অত্র ইউনিয়নের আ’লীগ এর সভাপতি আবুতাহের ভূইয়া,সাবেক সাধারন সম্পাদক ইন্জিনিয়ার রুসতুম আলীর উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় অত্র ত্রান সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরন করা হয়।










