তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ৫ নং কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মোঃ লিলু মিয়ার ব্যক্তিগত তহবিল হতে ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
৫ এপ্রিল দুপুর ২ টায় লিলু মিয়া মেম্বারের বাড়িতে প্রতি পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ টা সাবান ও ১ কেজি আলু প্রদান করা হয়।
করোনা মহামারীর প্রভাবে কাজহীন হয়ে পড়া মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী দেয়া হয়।
বিএনপির এ প্রবীণ নেতা ৪ বারের নির্বাচিত মেম্বার ও সরকার হতে স্বর্ণ পদক প্রাপ্ত৷ মেম্বার লিলু মিয়ার ব্যক্তিগত তহবিল থেেকে এই প্রথম কলাকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হাসান নিপু, কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হাসান মাহমুদ অপু, খোকন মিয়া, উজির মাহমুদ শাহজালাল, শফিকুল ইসলাম গাজী, মুন্না মাহমুদ হৃদয় ও মহসীন গাজী প্রমুখ।






