7675

কুমিল্লা মহানগরীর নোয়াগাঁও চৌমুহনীতে ১০ টাকা কেজি ধরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে জনসাধারণ ঘরে অবস্থান করায় সাধারণ শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর ফলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। দিনমজুর, রিকশা চালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়সহ অন্যান্য সব কর্মহীন মানুষকে এর আওতায় এনে এ বিশেষ ওএমএস কর্মসূচি বাস্তবায়ন করতে কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে ও কুমিল্লা জেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১১ টায় ২১নং ওয়ার্ড ইপিজেড গেইট নোয়াগাঁও চৌমুহনীতে সপ্তাহে ৩দিন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর দক্ষিণ উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান, আবদুল হাই বাবুল ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

এসয় উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন ভূঁইয়া, ২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহাবুব, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য নাজমুল ইসলাম শাওন, যুবলীগ নেতা ওএমএস ডিলার দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ads
ad

পাঠকের মতামত