7475

সাংবাদিক তপু সিকদার’র মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগরীর ১১নং ওয়ার্ড মুন্সেফবাড়ী নিবাসী তপু শিকদার (সাংবাদিক) ও অপু শিকদার’র মায়ের জানাজার নামাজ আজ মঙ্গলবার (৩১ মার্চ) বাদ যোহর মুন্সেফবাড়ী জামে মসজিদ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে মরহুমার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷ জানাজার নামাজ শেষে কুমিল্লা কেন্দ্রীয় গোরস্থান টমছমব্রীজে দাফন করা হয়৷
উল্লেক্ষ্য আজ নিজ বাসভবন মুন্সেফবাড়ীতে ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নি:শাস্ব ত্যাগ করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

ad

পাঠকের মতামত