কুমিল্লায় প্রবাস ফেরত লোকদের বাড়ী-বাড়ী গিয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ সতর্কতা গ্রহনের লক্ষ্যে কুমিল্লায় প্রবাস ফেরত লোকদের বাড়ী-বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইনের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।
প্রবাস ফেরত ব্যক্তিরা কোয়ারেন্টাইনে আছে কিনা এ বিষয়টি দেখার জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশসহ বিভিন্ন ফাঁড়ী পুলিশ শুক্রবার নগরীর বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে সতর্ক করেন।
ads
কুমিল্লা কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক শুক্রবার নগরীর ঝাউতলা এলাকায়, কান্দিরপাড় ফাড়ীর এসআই আবুল খায়ের কান্দিরপাড় এলাকায়, ছাত্রখীল ফাঁড়ির এসআই শাহিন কাদির রত্নাবতী ও বানাসুয়া এলাকায় বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে প্রবাস ফেরত লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করেন।
ads











