7108

মনোহরগঞ্জে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মনোহরগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের খবরকে পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির অপচেষ্টা চালাচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং করছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন।

বেশি মূল্যে পণ্য বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে উপজেলার নাথেরপেটুয়া বাজারে এক দোকানকে ৫ হাজার এবং বিপুলাসার বাজারে এক দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘কোনো ধরণের গুজব ছড়িয়ে অবৈধ ভাবে কেউ যেন বেশি মূল্যে পণ্য বিক্রি করতে না পারেন, এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। জনস্বার্থে উপজেলাজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।’

ads

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং শেষে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।

ads
ad

পাঠকের মতামত