6971

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে শত পাউন্ডের কেক কাটলেন কুমিল্লা জেলা পুলিশ

মাইনুল হক: একশ’ পাউন্ড ওজনের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইন হাই স্কুল মাঠে ১০০টি আতশবাজি ফোটানো হয়৷

ads

(১৭ মার্চ ২০২০) মঙ্গলবার জাতির জনকের জন্মশতবর্ষে শত পাউণ্ডের কেক কেটে জন্মদিনটি উদযাপন করে ইতিহাসে ঠাঁই করে নিলো কুমিল্লা জেলা পুলিশ। কারণ কুমিল্লায় এটিই ছিল একমাত্র একশ’ পাউণ্ডের কেক। কুমিল্লায় মুজিব শতবর্ষের অনুষ্ঠান ব্যাপক বিশালভাবে আয়োজন করলেও করোনা ভাইরাসের কারণে জনস্বার্থে অনুষ্ঠান কাটছাট করা হয়।

ads

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সাংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন৷

এ সময় কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, কুমিল্লা জুয়েলারি ব্যবসায়ী  এসোসিয়েশনের  সভাপতি  আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা অজিত গুহ কলেজ এর অধ্যক্ষ  হাসান ইমাম মজুমদার ফটিক, সদ্য বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বোস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ।

ad

পাঠকের মতামত