কুমিল্লা আইনজীবী সমিতিতে সভাপতি আ.লীগ ও সম্পাদক বিএনপির ঘরে
মাইনুল হক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে ১২ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। নির্বাচনে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী লড়াই করেন এবং ১ হাজার ৯৫ জন ভোটার মধ্যে ১ হাজার ৪৮ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সু-চিন্তিত মতামত প্রকাশ করেছেন।
নির্বাচনে সভাপতি-সেক্রেটারিসহ ১৭টি পদের মধ্যে ৬টি পদে জয়লাভ করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
শুক্রবার আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার এড. নেয়ামত উল্লাহ জামান আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত কুমিল্লা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নব নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জহিরুল হক, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ারুল হক দিপু, আমোদ-প্রমোদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জামিল আহমেদ রাতুল এবং সদস্য পদে এডভোকেট মোহাম্মদ জামাল হোসাইন ও এডভোকেট মোঃ দিদারুল হক চৌধুরী।
অপরদিকে বিএনপি সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত নির্বাচিত কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শামসুর রহমান (ফারুক), সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ পদে এডভোকেট মোঃ জালাল উদ্দিন, এনরোলমেন্ট ক্লার্ক এন্ড ফার্নিচার সম্পাদক পদে এডভোকেট মোঃ এনামুল হক সরকার, সহ-এনরোলমেন্ট ক্লার্ক এন্ড ফার্নিচার সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ ইয়াসিন, সদস্য পদে অ্যাডভোকেট মোছাম্মদ মাহমুদা খানম শিল্পী, অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান রাজন, অ্যাডভোকেট মোঃ মনির হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল্লাহ ও অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম।











