65668

কুমিল্লায় পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা ও ১ লাখ ৯৪ হাজার পিচ বিদেশি সিগারেটসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় গাঁজাসহ এক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

ads

র‌্যাব জানায়, গতকাল সকালে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার পিচ চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিন সকালে আরেকটি অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (২৫) নামের এক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

ads

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত