65275

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৪ জুন) ৮০ বছরে পদার্পণ করেছেন। ১৯৪৬ সালের এই দিনে নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্পের জন্মদিন উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তাকে অভিনন্দন জানান এবং ইসরায়েলের প্রতি তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ads

হারজগ বলেন, ইরানের হুমকির মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্ব এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার অঙ্গীকারের জন্য ইসরায়েলি জনগণ কৃতজ্ঞ। তিনি আরও আশা প্রকাশ করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ককে আরও শক্তিশালী করবেন।

ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একটি ধনী পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা ছিলেন মেরি অ্যান ম্যাকলিওড। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। কৈশোরে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পড়াশোনা শেষে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ads

পরে তিনি পারিবারিক ব্যবসায় যোগ দিয়ে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’-এর নেতৃত্ব গ্রহণ করেন। ট্রাম্প টাওয়ারসহ বিভিন্ন বিলাসবহুল স্থাপনা নির্মাণের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। পরে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ রিয়েলিটি শোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি পান।

২০১৫ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান নিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসেন। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

ad

পাঠকের মতামত