আমিরাতের সঙ্গে দৃঢ় সম্পর্ক সম্পর্ক গুরুত্বপূর্ণ: সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দৃঢ় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। একই সাথে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে তাদের অবস্থানের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) শীর্ষ সৌদি কূটনীতিক পোলান্ডের রাজধানী ওয়ারশে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনের সময় প্রিন্স ফয়সাল সৌদি-পোলান্ডের সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ঘোষণা দেন।
কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব এবং পোল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত এবং সম্প্রসারিত করার উপায়গুলো বিবেচনা করবে উল্লেখ করেন তিনি।
প্রিন্স ফয়সাল আরও বলেন, তিনি সিকোরস্কির সঙ্গে ইয়েমেন, সুদান এবং ফিলিস্তিনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ও অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংকটের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এসময় প্রিন্স ফয়সাল সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সৌদির সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পরে সিকোরস্কি সৌদি আরবের সঙ্গে সম্পর্কের প্রশংসা করে বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত অংশীদার। তিনি ইউক্রেনের জন্য সৌদি প্রচেষ্টার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র: আল আরাবিয়া।









