63207

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের দুজন নারী ও একজন পুরুষ। আরেকজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

ads

পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে সিডনির প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে লেক কারজেলিগো শহরে অভিযান চালানো হয়। এ জন্য স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এটি গৃহস্থালি সহিংসতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। একজন বন্দুকধারী অস্ত্র নিয়ে শহরে অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে।

ads

গত মাসে সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হন। এটি গত কয়েক দশকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। এর মাস মাসের মাথায় নিউ সাউথ ওয়েলসে এ হামলার ঘটনা ঘটল।

নিউ সাউথ ওয়েলস সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত। সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বন্দুক রাখতে পারেন। তবে লাইসেন্সধারীদের জন্য ‘গান ক্লাবের’ সদস্য হওয়া বাধ্যতামূলক।

তথ্যসূত্র: আনাদোলু

ad

পাঠকের মতামত