63202

কুমিল্লায় গার্লস প্রায়োরিটি গ্র্যান্ড ঈদ এক্সপো-২০২৬ উদ্বোধন

নিউজ ডেস্ক: কুমিল্লার এলিট প্যালেসে তিনদিনব্যাপী শুরু হয়েছে গার্লস প্রায়োরিটি গ্র্যান্ড ঈদ এক্সপো-২০২৬। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বাহার রায়হান, খালিদ সাইফুল্লাহ সহ অন্যান্য সম্মানিত অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন।

এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে। এই আয়োজন মূলত মহিলাদের জন্য পরিকল্পিত, যেখানে তারা একসাথে ফ্যাশন, সৌন্দর্য, গৃহস্থালি ও লাইফস্টাইল পণ্য এক জায়গায় দেখতে ও শপিং করতে পারবেন। এক্সপোতে রয়েছে বিশেষ অফার, নতুন কালেকশন প্রদর্শনী এবং আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থা।

ads

সংগঠকরা জানিয়েছেন, “আমরা চাই মহিলারা শপিং উপভোগের পাশাপাশি নতুন ট্রেন্ড এবং পণ্যের সাথে পরিচিত হোক। এই এক্সপো কুমিল্লার শপিং সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।”

ad

পাঠকের মতামত