62996

কুমিল্লা-৪: হাসনাতের বৈধ, বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক: কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে নির্বাচন কমিশন তার আবেদন নামঞ্জুর করে। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ থাকছে।

ads

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। অন্যদিকে, তারও আগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সর্বশেষ আপিল শুনানিতে সেই অভিযোগের ভিত্তিতেই বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

ads

 

ad

পাঠকের মতামত