62700

ইসরাইল পশ্চিমতীরে ‘বর্ণবৈষম্য’ করছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ বুধবার বলেছে, ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের কয়েক দশকের বৈষম্য ও বিভাজন আরো তীব্র হচ্ছে। সংস্থাটি ইসলরাইলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের ‘বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা’ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বুধবার একটি নতুন প্রতিবেদনে বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘পদ্ধতিগত বৈষম্য’ সাম্প্রতিক বছরগুলোতে আরো খারাপ হয়েছে।

ads

জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের অধিকারকে পদ্ধতিগতভাবে শ্বাসরুদ্ধ করা হচ্ছে।

তিনি আরো বলেন, পানি সরবরাহ, স্কুলে যাওয়া, হাসপাতালে ছুটে যাওয়া, পরিবার বা বন্ধুদের সাথে দেখা করা কিংবা জলপাই সংগ্রহ করা- পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্র ইসরাইলের বৈষম্যমূলক আইন, নীতি ও কার্যক্রম দ্বারা নিয়ন্ত্রিত ও সীমিত।

ads

তিনি বলেন, এটি বিশেষভাবে গুরুতর ধরনের জাতিগত বৈষম্য ও বিভাজন, যা পূর্বের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।

জাতিসংঘ সাথে যুক্ত একাধিক বিশেষজ্ঞ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতিকে ‘বর্ণবৈষম্য’ হিসেবে বর্ণনা করেছেন। তবে এবারই প্রথমবার কোনো জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধান এ শব্দটি ব্যবহার করলেন।

ad

পাঠকের মতামত