62637

যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে কথা বলতে চান ম্যাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান।

ফ্রান্স–২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, ‘সবকিছু স্বল্প সময়ের মধ্যেই সংগঠিত করতে হবে। বর্তমানে যোগাযোগ পুনঃস্থাপন করা হচ্ছে এবং তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ হওয়া প্রয়োজন।

ads

চ্যানেলটির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাখোঁ এসব কথা বলেন। সাংবাদিকটি ফরাসি প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, পুতিনের সঙ্গে কথা বলা উপকারী হতে পারে—এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ম্যাখোঁ যদি আলোচনায় আগ্রহী হন, তবে রাশিয়া সব সময়ই সংলাপের জন্য প্রস্তুত। এ ছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া ও ফ্রান্সের নেতাদের মধ্যে সংলাপের কোনো প্রস্তাব পেলে সে বিষয়ে ক্রেমলিন সংশ্লিষ্টদের অবহিত করবে।

ads
ad

পাঠকের মতামত