6207

কুমিল্লার বিশিষ্ট সমাজসেবক ও রোটারিয়ান আনোয়ার হোসেন কন্ট্রাক্টর’র স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিশিষ্ট সমাজসেবক ও রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন কন্ট্রাক্টর এর স্ত্রী সামসুন নাহার বেগম (৬৪) গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে …ওয়া রাজেউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে এবং দুই মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল নয়টায় মরহুমার প্রথম নামাজে জানাযা কুমিল্লা মহানগরীর তালপুকুরপাড় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। বাদ যোহর গ্রামের বাড়ি কুমিল্লা ময়নামতি শাহ দৌলতপুরে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মহিবুস সামাদ মহি, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম ফটিক, লাকসাম উপজেলার চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া, রোটারিয়ান পাপড়ি বসু, রোটারিয়ান অনুপ বসু, রোটারিয়ান তানজিনা, রোটারিয়ান সিরাজুল ইসলাম, রোটারিয়ান জাকির হোসেন (সাবেক জিএস) কুমিল্লা ক্লাবের অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক তপন সেনগুপ্ত, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, কুমিল্লা মটর এসোসিয়েশন এর সভাপতি জামিল আহমেদ খন্দকার, ক্লাব সদস্য হোসাইন মাহমুদ কামরুল সহ বিভিন্ন রোটারী ক্লাবের সদস্যবৃন্দ এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত