কুমিল্লায় কাউন্সিলর কাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম দিনে সকাল ৮ টায় প্রথম ম্যাচে অংশ নেয় কিংস ইলেভেন ছোটরা ও গ্লেডিয়টরস অব টেন, বিকেলে অংশ নেয় সানরাইজার্স ও এনসিসি কিংস৷
প্রথম ম্যাচে টচে জিতে ব্যাট করে কিংস ইলেভেন ছোটরা৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪০ বলে সর্বোচ্চ ৩৫ রান করে মোঃ সাব্বির। ১১৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে গ্লেডিয়টরস অব টেন ১৮ ওভার ৩ বল খেলে, ৩ উইকেট হারিয়ে ৮ উইকেটে জয় পায়। দলের পক্ষে ৪ ওভার বল করে ৪ উইকেট নিয়ে ও ১৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় শরিফুল ইসলাম শরিফ।
দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ১৫ ওভার খেলার সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট কমিটি। বেলা দুইটায় সানরাইজার্স ও এনসিসি কিংস এর মধ্যে টচে জিতে সানরাইজার্স ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ কওে মোঃ রকি। জবাবে এনসিসি কিংস ১১৭ রানের টার্গেটে খেলতে নেমে ১২ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ৭ উইকেটে জয়ের লক্ষে পৌছে যায়। এনসিসি কিংসের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সজল।
আগামীকাল (২৬ শে ফেব্রুয়ারি) বুধবার সকাল ৮টায় সেমিফাইনালে অংশ গ্রহন করবে গ্লেডিয়েটরস অফ টেন বনাম ওয়েলফেয়ার ইউনাইটেড এবং দুপুর সাড়ে ১২টায় রয়েল অব গোমতী বনাম সিএমকে রাইর্ডাস।
প্রথম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের শরিফুল ইসলাম শরিফ এর হাতে পুরষ্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, বাদল খন্দকার, ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন, কাউন্সিলর মঞ্জুর কাদের মনি, কাউন্সিলর কাউসারা বেগম সুমী, ম্যাচ রেফারি জাবেদ হাসমী৷
দ্বিতিয় ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন কাউন্সিলর ইমরান বাচ্চু সহ অন্যান্যরা।











