কুমিল্লায় ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন
স্পোর্টস ডেস্ক: কুমিল্লায় ওয়ান নাইট ফুটবল টুর্নানেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ঈদগাহ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর বিএনপি নেতা, যুবদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ইসতিয়াক সরকার বিপু। আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কিশোর দেবনাথ, কামরুল হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আলম তিতাস, ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি ফখরুল আলম উল্লাসসহ মহানগর ও ৫নং ওয়ার্ডের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইসতিয়াক সরকার বিপু বলেন, ছোটকাল থেকেই আমি খেলাধুলার প্রতি আসক্ত। খেলাধুলার বিষয়ে যেকোনো সাহায্য সহযোগিতা করতে আমি সব সময় প্রস্তুত। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসাবে থাকবেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। আয়োজকদের ধন্যবাদ জানাই সুন্দর এ আয়োজনের জন্য।











