59504

ভারত-পাকিস্তানের পতাকা বুর্জ খলিফায়, কত টাকা খরচ হবে দুই দেশের

আন্তর্জাতিক ডেস্ক: আজ ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। কাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দুটি দেশই ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ভারত ও পাকিস্তানের পতাকা।

ads

তবে পাকিস্তান বা ভারতকে সম্মান জানিয়ে কিন্তু বুর্জ খলিফায় এই পতার্কা প্রদর্শন হবে না। এরজন্য দুই দেশকেই টাকা দিতে হবে। সাধারণত মাত্র তিন মিনিটের জন্য পতাকা প্রদর্শন করা হবে। বুর্জ খলিফার গায়ে রয়েছে এলইডি লাইট। সেগুলোতেই ভেসে উঠবে পতাকা।

দুই দেশকে কত খরচ করতে হবে—

ads

বুর্জ খলিফায় বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে ভবনটির মালিক এমার প্রপার্টিজ থেকে অনুমতি নিতে হয়। তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো বিজ্ঞাপন দেখানো সম্ভব নয়।

বিজ্ঞাপনের খরচ

৮২৮ মিটার উঁচু এই ভবনটিতে যেকোনো ছবি, ভিডিও বা লেখা প্রদর্শনের খরচ নির্ভর করে দিন এবং সময়ের ওপর।

সপ্তাহের খোলা দিনগুলিতে (সোমবার থেকে শুক্রবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে খরচ হবে ২ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ৮৩ লাখ টাকার সমান।

ছুটির দিনগুলিতে (শনিবার ও রবিবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের জন্য খরচ হবে ৩ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান।

তবে সপ্তাহের যে কোনো দিন কেউ যদি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ৫ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে চায়, তাহলে তাকে দিতে হবে ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার সমান।

সূত্র: খালিজ টাইমস, ডিএনএ ইন্ডিয়া

ad

পাঠকের মতামত