5903

কুমিল্লা জাঙ্গালিয়া পিডিবি জামে মসজিদের সাবেক ইমাম আর নেই

নিজস্ব প্রতিবেদক: জাঙ্গালিয়া পিডিবি জামে মসজিদের সাবেক ইমাম, পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুলের সাবেক ইসলাম ধর্মীয় শিক্ষক, কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২২নং ওয়াডের আশেপাশের এলাকার গ্রামের বাসিন্দাদের প্রাণের মানুষ ও অনেকের শিক্ষক হযরত মাওলানা আলহাজ্ব রুস্তমআলী সাহেব গতরাত্রে ১০ টা সময় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মহূরমের জানাযার নামাজ আজ বাদ জোহর জাঙ্গালিয়া পিডিবি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজেসকল ধর্মপ্রাণ, মুসলমান ভাইদের শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

হযরত মাওলানা আলহাজ্ব মোঃ রুস্তম আলীর মৃত্যুতে পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক ভূইয়া শোক প্রকাশ করেছেন।

ads
ad

পাঠকের মতামত