5886

নবাববাড়ী চৌমুহনীতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরের নবাববাড়ী চৌমুহনী থেকে থিরা পুকুরপার চৌমুহনী হয়ে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সফিকুল ইসলাম ভূইয়া, সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান, জাইকার সিনিয়র কনসালটেন্ট জাহাঙ্গীর আলম, কনসালটেন্ট ফজলে এনাম কানন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত উল্লাহ সিপন, সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান আলম পুতুল ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম খাঁন। বিশিষ্ট সমাজ সেবক সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুস সালাম মাসুক, নুর মিয়া, মোখলেছুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুস সালাম, নিজাম উদ্দিন, কনু মিয়া, মোহাম্মদ আলী দুলাল, জসীম উদ্দিন, আবুল হোসেন, মনা মিয়া,আবু হাসনাত হীরা, ঠিকাদার ওবায়দুল হক অপু, বদরুল হাসান রাব্বু, আসিফ ইমরান পাভেল, শরীফুর রহমান শরীফ, কুমকুম হায়দার রানা, প্রকৌশলী এমদাদুল হক খন্দকার, আরিফুর রহমান ছোটন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ads
ad

পাঠকের মতামত