58417

কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: “সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই” এ মূলমন্ত্রকে ধারণ করে ১৩৬ বছরের পথচলা কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এড. গোলাম ফারুক, ড. আলী হোসেন চৌধুরী, শীলভদ্র মহাথেরো, আলী আরিফ আকবর টিটু প্রমুখ।

সোসাইটির আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসীর সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন সোসাইটির সদস্য সচিব চন্দন দাস। শুরুতে সর্বজনীন প্রার্থনা পরিচালনা করেন অধ্যক্ষ শফিকুর রহমান এবং স্বাগত ভাষণ দেন খায়রুল আজিম শিমুল। কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ যাবত প্রয়াত প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ সদস্যদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন অমৃত লাল দত্ত। আবৃত্তি পরিবেশন করেন কাজী মাহতাব সুমন ও রুবেল কুদ্দুস।

ads

সঙ্গীত পরিবেশন করেন রতন আচার্য, নাজনীন আক্তার কাজল, জুই চক্রবর্তী, পুস্পিতা বণিক, বিপাশা পাল কুন্ডু, বিশ্বজিৎ চক্রবর্তী, কাজী সাত্তার, রঞ্জন পাল ও অনির্বাণ রায় নন্দী। যন্ত্রে অভিজিৎ সিনহা মিঠু, নিতাই আচার্য ও তপন দাস।

ads
ad

পাঠকের মতামত