বাংলা একাডেমি নজরুল পুরস্কার পাওয়ায় ড. আনোয়ারুল হককে সংবর্ধনা
নিউজ ডেস্ক: বাংলা একাডেমি নজরুল পুরস্কার অর্জন করায় কুমিল্লার কৃতী সন্তান প্রফেসর ড. আনোয়ারুল হককে সংবর্ধনা প্রধান করা হয়েছে। বুধবার (২৮ মে) রাতে কুমিল্লা শহরের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে সমতট পড়ুয়ার আয়োজনে এবং দৈনিক কুমিল্লার কাগজের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর ড. আনোয়ারুল হক ছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল মজিদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর গোলাম মোস্তফা, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ সেলিম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মশিউর রহমান, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক স্বপন, আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আবদুল মান্নান, অধ্যাপক রাহুল তারণ, তপন সেনগুপ্ত, অধ্যক্ষ হায়দার, এডভোকেট আনোয়ার হোসেন, এডেভাকেট শামসুল হক মোহন, কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত প্রমুখ।
আলোচনায় বক্তারা প্রফেসর আনোয়ারুল হকের বর্ণাঢ্য জীবনী, সাহিত্য ও গবেষণা কর্মের বিষয়টি তুলে ধরেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সমতট পড়ুয়ার সভাপতি শিমুল চৌধুরী ও অর্থ ও পরিকল্পনা সম্পাদক ফাহিমা মজুমদার।
সমতট পড়ুয়া সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি প্রফেসর ড. আনোয়ারুল হককে উত্তরীয় পড়িয়ে দেন, দৈনিক কুমিল্লার কাগজের পক্ষ থেকে ব্যবস্থাপনা সম্পাদক শাহিনুর নাহার ফুলেল শুভেচ্ছা জানান।










