57973

কুমিল্লায় একাডেমিক কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কুমিল্লায় অনুষ্ঠিত হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৫)। রবিবার (৪ মে) সকাল ১০টায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দও স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। টুর্নামেন্টে কুমিল্লা জেলার ৪টি একাডেমির ৬০ জন প্রতিভাবান খেলেয়াড় অংশগ্রহণ করে।

বিকাল ৫টায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুবুল আলম চপল ও ক্রীড়া ব্যাক্তিত্ব সহ এডহক কমিটির সদস্যবৃন্দ।

ads

জেলা ক্রীড়া অফিসার বলেন, এ টুর্নামেন্ট হতে প্রতিভাবান ৪০ জন খেলোয়াড়দেরকে নিয়ে ফুটবল প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হবে। তাছাড়া এ টুর্নামেন্টের পরবর্তী ধাপ হিসেবে প্রতিভাবান খেলোয়াড়েরা ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পাবে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াদের পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে আমাদের এ আয়োজন।

ads
ad

পাঠকের মতামত