57753

কুমিল্লা শাহপুর দরবার শরীফে গাজী আবদুছ ছোবহান ও পেয়ারা বাগদাদীর চেহলাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: হযরত মাওলানা শাহ্সূফী আলহাজ্ব গাজী আবদুছ ছোবহান আল্-ক্বাদেরী (রা:) এর ৭১তম ও শেখ শাহাজাদা ড. আহমাদ পেয়ারা বাগদাদী (রা:) এর ২১তম পবিত্র চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর এলাকায় মাজার শরীফ প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত ২টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

শুক্রবার সকাল থেকেই মানুষকে দরবারে ভিড় জমাতে দেখা যায়। চেহলাম শরীফে বিভিন্ন বরেন্য আলেম ওলামাগনের উপস্থিতিতে চেহলাম শরীফ এক মিলন মেলায় পরিনত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকান ও ভক্তদের উপস্থিতে মুখরিত হয়ে উঠে মাজার প্রাঙ্গণ।

ads

কর্মসূচীর মধ্যে ছিল আল্লাহ আল্লাহ জিকির, কুরআন শরীফ ও দরসে হাদিস নিয়ে আলোচনা, দুরূদ শরীফ, ক্বিয়াম শরীফ, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ।

প্রধান আলোচক ছিলেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী।

ads

সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি তিলাওয়াত ও ইংলিশ ট্রান্সলেশন করেন শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ তাহমীদ আবদুল্লাহ আল্-ক্বাদেরী।

আমন্ত্রিত আলেম উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি নুরুজ্জামান আল কাদরী, মাওলানা সোলায়মান আল কাদেরী, মাওলানা শামীম রেজা আল কাদেরী সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রখ্যাত ওলামায়ে ক্বেরামগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ।

এ সময় শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম ডাক্তার দেলোয়ার হোসেন আল কাদেরী, শরিফুল ইসলাম আল কাদেরী, শহিদুল ইসলাম আল কাদেরী ও গোলাম মোঃ রাজীব আল কাদেরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত