56945

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরমান হোসেন নামে এক যুবককে আটক করেছে র‍্যাবের সদস্যরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চৌয়ারা ইউনিয়নের উলুরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আরমান হোসেন উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ads

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আরমান হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা দুটি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হোসেন জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন আরমান। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত