56942

হাসতে হাসতে নিজ চেয়ার নিয়ে বেরিয়ে গেলেন ট্রুডো!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাজধানী আটোয়ায় অবস্থিত পার্লামেন্ট হিলের হাউস অব কমন্স থেকে তার নিজের ব্যবহৃত চেয়ার নিয়ে বেরিয়ে পড়ার একটি ছবি বেশ হইচই ফেলেছে।

সোমবার (১০ মার্চ) নিজ হাতে চেয়ার নিয়ে হাসতে হাসতে হাউস অব কমন্স থেকে বের হতে দেখা যায় তাকে।

ads

এ সময় পরবর্তী প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাতের পর তিনি দ্রুত ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দেন।

ট্রুডো দীর্ঘদিন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি কানাডার শাসক দল লিবারেল পার্টির নেতা হিসেবে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ছেন। সূত্র: রয়টার্স

ads
ad

পাঠকের মতামত