55746

কুমিল্লায় শীতার্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

নিউজ ডেস্ক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার এলাকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিবির বাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির। বিতরণের সমন্বয় করেন ১০ বিজিবির সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন। এসময় ১০ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

ads

বিজিবি জানায়, শীতে বিজিবি কর্তৃক বাংলাদেশের সকল সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লা সেক্টর সদর দপ্তর এবং ১০ বিজিবি এর ব্যবস্থাপনায় বিবিরবাজার সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত ২শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি ১০ বিজিবি’র আওতাধীন অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও চলমান থাকবে

ads
ad

পাঠকের মতামত