55612

জাতীয় সাংবাদিক সংস্থা’র ২১ দফা দাবি নিয়ে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রভাবিত ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে (২৮ ডিসেম্বর) শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহাসমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন।

ads

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোঃ কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।

ads

জাতীয় মহাসমাবেশে অংশ নেন শাহজান মোল্লা, আলমগীর গনি, খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, জামাল হোসেন, আরিফুর রহমান আজাদ, হাসান সরকার জুয়েল,কুমিল্লা জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার সহ সমাবেশে দেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মহাসমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরিশেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। সাংবাদিকদের ২১ দফা দাবি সমূহ: ১. গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের দমনকারী সকল কালাকানুন বাতিল। ২. সাংবাদিকদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রেস কাউন্সিলে নিষ্পত্তি। ৩. সাংবাদিক পেনশন স্কিম গ্রুপ বীমা ও অন্যান্য সুবিধা চালু। ৪. ষাটোর্ধ্ব বয়স্ক সাংবাদিকদের সরকারি কোষাগার থেকে ভাতা প্রদান। ৫. সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধি প্রয়োগ ও গ্রেফতার পরিহার। ৬.পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের ক্ষতিপুরণ প্রদান। ৭. বিভাগীয় শহরে পিআইবির শাখা স্থাপনসহ সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ। ৮. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অগ্রাধিকার। ৯. সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতা। ১০. জাতীয় সাংবাদিক অধিকার সনদ প্রণয়ন। ১১. সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন। ১২. প্রেস কমিশন গঠন করে গণমাধ্যমের জন্য শিল্পনীতি প্রণয়ন। ১৩. গ্রামীণ সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বোর্ড রোয়েদাদের সুযোগ-সুবিধা নিশ্চিত। ১৪.টেলিভিশন ও রেডিও সাংবাদিকদের বেতন কাঠামো সমতা। ১৫. বিজ্ঞাপন নীতিতে সুষম নীতি অনুসরণ। ১৬. ফ্রিল্যান্স সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত। ১৭. সামাধ্যম নিয়ন্ত্রণের পদক্ষেপ পরিহার। ১৮.বাংলাদেশ বেতার ও টেলিভিশনকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখা। ১৯. বেকার সাংবাদিকদের কর্মসংস্থান বা ভাতা প্রদান। ২০.প্রথিতযশা সাংবাদিকদের রচনা প্রকাশে উদ্যোগ। ২১.অনলাইন সংবাদমাধ্যমের জন্য সহজ নীতিমালা প্রণয়ন।

ad

পাঠকের মতামত