55600

মনোহরগঞ্জে নুরুজ্জামান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লা মনোহরগন্ঞ্জ উপজেলায় মরহুম নুরুজ্জামান ভূঁইয়া খোকন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ফুলপুকুরিয়া ক্লাব একাদশ ৩-২ গোলে মান্দারগাঁও ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়৷

ads

এতে প্রধান অতিথি ছিলেন মরহুম নুরুজ্জামান ভূঁইয়া খোকনের সুযোগ্য উত্তরসূরী মোঃ তোফাজ্জল হোসেন পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা গ্রাম ও সমাজকে মাদকমুক্ত রাখতে পারি। এবং সামাজিক ভাবে শারিরীক চর্চা অব্যহত রাখতে পারি।

ads

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার মোঃ ফিরোজ আলম।

পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং বিভিন্ন পুরস্কার তুলে দেন। রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন বাইশগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন বাবুল ও মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য অতিথি বৃন্দ।

ফাইনাল খেলা পরিচালনা ও রেপারির দ্বায়িত্ব পালন করেন মোঃ মাসুদ রানা ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোক্তার হোসেন বাসেত, শাহ আলম, শেখ কামাল সেকু, যুবদল নেতা ওয়াদুদ মোল্লা, শাহ পরান, সুমন পাটোয়ারী, মনির হোসন, আনোয়ারুল আজিম সোহাগ, জসিম উদ্দিনসহ অনেকে।

ad

পাঠকের মতামত